ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামীর লাঠির আঘাতে মাথা ফেটে স্ত্রীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 December, 2020, 9:34 AM

স্বামীর লাঠির আঘাতে মাথা ফেটে স্ত্রীর মৃত্যু

স্বামীর লাঠির আঘাতে মাথা ফেটে স্ত্রীর মৃত্যু

মাগুরায় স্বামীর লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন মনিরা খাতুন নামের এক গৃহবধূ। মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্বামী জিয়া মুন্সী এখনো পলাতক রয়েছেন।

নিহত মনিরা খাতুন উপজেলার বাবুখালী ইউনিয়নের কোমরপুর গ্রামের আরিফ মোল্লার মেয়ে। অভিযুক্ত জিয়া একই ইউনিয়নের রায়পুর গ্রামের হারুন মুন্সীর ছেলে। জিয়া পেশায় একজন কৃষক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ৪ মাস আগে জিয়া ও মনিরা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে লাঠি দিয়ে মনিরার মাথায় আঘাত করেন জিয়া। এ সময় মাথা ফেটে মগজ বের হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মনিরার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরার মর্গে পাঠিয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, দাম্পত্য কলহ নিয়ে রাগারাগির এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status