ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নাইজেরিয়ায় করোনার আরেকটি নতুন রূপ শনাক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:22 PM

নাইজেরিয়ায় করোনার আরেকটি নতুন রূপ শনাক্ত

নাইজেরিয়ায় করোনার আরেকটি নতুন রূপ শনাক্ত

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনাভাইরাসের আরেকটি নতুন রূপ শনাক্ত হয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এমনটাই জানিয়েছে। খবর আল জাজিরার।

আফ্রিকা সিডিসি’র প্রধান জন এনকেনগসাং এ বিষয়ে বলেছেন, ‘নাইজেরিয়ায় শনাক্ত হওয়া করোনাভাইরাসটি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার চেয়ে ভিন্ন ধরনের। এটা ভিন্ন বংশধারার। আমাদের কিছুটা সময় দিন। আমরা এখনো এই ভাইরাসটি নিয়ে প্রাথমিক পর্যায়ে আছি।’

অবশ্য এই ভাইরাসটি নাইজেরিয়ায় ছড়িয়েছে আগস্ট ও অক্টোবরের দিকে। সে সময় সংগ্রহ করা কিছু নমুনা পরীক্ষা করেই আফ্রিকান সিডিসি নতুন ধরনের এই ভাইরাসের সন্ধান পেয়েছে।

অবশ্য সম্প্রতি নাইজেরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেশ বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসাবে আগের চেয়ে ৫২ শতাংশ বেড়েছে সংক্রমণের হার। তাতে নাইজেরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁতে যাচ্ছে।

যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার মতো নাইজেরিয়ায় সনাক্ত হওয়া নতুন ভাইরাসটিও খুবই সংক্রামক। সে কারণে আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলো নিয়েও এখন ভাবতে হচ্ছে।

নাইজেরিয়া যেহেতু আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল সে কারণে সেখানে ঝুঁকিটা আরো বেশি। তাছাড়া দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও বেশ নাজুক। এমতবস্থায় নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য সংগঠনগুলোও। তারা বিভিন্ন স্থানে আরো নমুনা সংগ্রহ করবে। যাতে নতুন ধরনের এই ভাইরাসকে রুখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status