ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
নোয়াখালীতে ভোটারদের পা ধুয়ে দিলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 6:44 PM

নোয়াখালীতে ভোটারদের পা ধুয়ে দিলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

নোয়াখালীতে ভোটারদের পা ধুয়ে দিলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

নোয়াখালীর কবিরহাটে ভোটারদের পা ধুয়ে সম্মান জানালেন উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু। আজ শুক্রবার দুপুরে কবিরহাটে তার নিজ বাড়িতে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

কবিরহাট উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন আলাবক্স তাহের টিটু। এর আগে তিনি কবিরহাট পৌর সভার মেয়র ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আলাবক্স তাহের টিটু তার সত্তোর্ধ্ব মায়ের পা ধুয়ে দিয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর তিনি কবিরহাট উপজেলার ৯টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন।

এ সময় আলাবক্স তাহের টিটু জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি ভোটারদের ওয়াদা দিয়েছিলেন নির্বাচনে জয় পরাজয় যা-ই হোক, ভোটারদের সম্মান জানাবেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এ পা ধোয়া কর্মসূচির আয়োজন করেন। তিনি মনে করেন, এ সম্মান দেখে আগামী দিনে অন্য প্রার্থীরা ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status