ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ক্রিকেটার রুবেলের কম্বল বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 4:52 PM

ক্রিকেটার রুবেলের কম্বল বিতরণ

ক্রিকেটার রুবেলের কম্বল বিতরণ

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন এবারের শীতে অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন। বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে বাগেরহাট শহরের দড়াটানা এলাকায় নিজ বাড়ির সামনে অসহায় দুস্থদের হাতে নিজেই কম্বল তুলে দেন।

সংশ্লিষ্টরা জানান, রুবেলের বাড়ির সামনে স্লিপ হাতে নিয়ে এলাকার দুস্থ শীতার্ত নারীরা হাজির হন। এরপর একে একে সবাইকে কম্বল বিতরণ করা হয়। এবার প্রায় ১২০০ কম্বল বিতরণ করা হবে।

কম্বল বিতরণ শেষে রুবেল হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছে। মানবিকতার কথা চিন্তা করে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। অসহায় মানুষের বাড়িবাড়ি গিয়ে হাতে হাতে কম্বল তুলে দিচ্ছি। মানুষের সামান্য সহযোগিতা পেলে শীতার্ত মানুষ অনেক উপকৃত হবে।’

সমাজের বিত্তবানদের অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ক্রিকেটার রুবেল হোসেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম অতিথি হিসেবে এ সময় উপিস্থিত থেকে কম্বল বিতরণ এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।   

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status