ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
৫ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 4:48 PM

৫ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা

৫ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে কুষ্টিয়ায় পাঁচ রেস্টুরেন্ট মালিককে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে র‌্যাব-১২ এ অভিযান চালায়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত কুষ্টিয়া শহরের মৌবন রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ১ লাখ টাকা, নবাব বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা, হাজী বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা, নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা ও অশোক দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামান জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status