ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বরিশালে ড্রামে লাশ পাওয়ার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 2:22 PM

বরিশালে ড্রামে লাশ পাওয়ার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

বরিশালে ড্রামে লাশ পাওয়ার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে বাসের ভেতর প্লাস্টিকের ড্রামে গৃহবধূর লাশ পাওয়ার ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পিবিআই। শুক্রবার দুপুরে নগরীর রূপাতলীতে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- গৌরনদী উপজেলার ভীমেরপার গ্রামের আব্দুল খালেক হাওলাদার ও তার স্ত্রী রহিমা বেগম।

পিবিআই’র পুলিশ সুপার মো. হুমায়ুন কবির জানান, নিহত সাবিনা বেগমের প্রবাসী স্বামীর কাছে টাকা পান খালেক। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ২০ নভেম্বর সাবিনা বেগমকে ডেকে নগরীর কাশিপুর এলাকায় নিয়ে হত্যা করে খালেক। ওইদিন সন্ধ্যার পর লাশ ড্রামে করে বাস তুলে গৌরনদীর ভুরঘাটায় নিয়ে যায়। এরপর সুযোগ পেয়ে পালিয়ে যায়। বাসের এক স্টাফ মালিক বিহীন ড্রামটি খুলে বোরকা পরা নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তিনি আরো জানান, ওই ঘটনায় মামলা হলে পিবিআই ২৩ নভেম্বর তদন্তের ভার নেয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হিজলতলা থেকে মামলার প্রধান আসামি আব্দুল খালেক হাওলাদারকে গ্রেফতার করা হয়। এর আগে, মঙ্গলবার গ্রেফতার করা হয় তার স্ত্রী রহিমা বেগমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে দুই আসামি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status