ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চার পরিবর্তন নিয়ে নামছে ভারত, অভিষেক হচ্ছে দুজনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 2:25 PM

চার পরিবর্তন নিয়ে নামছে ভারত, অভিষেক হচ্ছে দুজনের

চার পরিবর্তন নিয়ে নামছে ভারত, অভিষেক হচ্ছে দুজনের

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলতে আগামীকাল মাঠে নামবে ভারত। বিরাট কোহলির পরিবর্তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন আজিংকা রাহানে। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ভারত। চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা। এর মাঝে অভিষেক হচ্ছে দুজনের।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন বিরাট কোহলি। এছাড়া চোটের কারণে বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। ফলে দ্বিতীয় টেস্টে এই দুই পরিবর্তন ছিল নিশ্চিত।

কোহলির জায়গায় ব্যাট করবেন হনুমা বিহারি। শামির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাজেদা। এছাড়া বাজে ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে শুভম গিলের। দেশের হয়ে এরই মধ্যে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান।

তৃতীয় পরিবর্তন হিসেবে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার জায়গায় সুযোগ পাচ্ছেন রিশাভ পান্ট। নিউজিল্যান্ড সিরিজের পর এবার অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। সবশেষ পরিবর্তন হিসেবে শামির জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। তারও এই ম্যাচ দিয়েই লাল বলের ক্রিকেটে অভিষেক হবে।

বক্সিং ডে টেস্টে ভারতের একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, শুভম গিল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, আজিংকা রাহানে (অধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status