ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কনুইয়ের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 10:07 PM

কনুইয়ের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়

কনুইয়ের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়

আমরা নিয়মিত হাত, পা ও মুখের ত্বকের যত্ন নিই। কিন্তু হাঁটু ও কনুইয়ের যত্ন নেয়ার কথা ভুলে যাই। ফলে হাঁটু ও কনুইয়ের ত্বক রুক্ষ্ম ও কালচে হয়ে যায়। অনেকেই এ সমস্যায় ভোগেন। এই দাগের কারণ বিভিন্ন হতে পারে। যেমন – ওই অংশের ত্বক মোটা হয়ে গেলে অথবা শুষ্ক হয়ে গেলে। তাছাড়া আমরা বেশির ভাগ সময় কনুইয়ে ভর দিয়ে অনেক কাজ করে থাকি। মাটিতে বা ফ্লোরে হাঁটু দিয়ে বসার অভ্যাস থাকলেও অনেক সময় হাঁটুতে দাগ হয়ে যায়।

এই সমস্যায় নানা ধরনের কসমেটিকস ব্যবহার করেও কিন্তু সমাধান হয় না। তবে এই সমস্যা সমাধানের কিছু ঘরোয়া উপায় রয়েছে।


১. হাঁটু ও কনুইয়ের যেসব জায়গা কালো রয়েছে, সেখানে লেবুর রস লাগিয়ে ম্যাসাজ করুন প্রতিদিন। তার পর গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহখানেক এটি করলে উপকার পাবেন।

২. দই স্কিনের জন্য খুব ভালো ময়শ্চারাইজার। টকদইয়ের সঙ্গে এক চা চামচ ভিনেগার ও সামান্য বেসন নিয়ে মিশ্রণ বানান। সেটি হাঁটু, কনুইয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তার পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. বেকিং সোডাও কালো ছোপ ছোপ দাগ দূর করতে খুব উপকারী। দুধের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। কনুই, হাঁটুতে পাঁচ মিনিট লাগিয়ে রেখে দিন। প্রতি সপ্তাহে একবার করে টানা দুই মাস ব্যবহার করলে উপকার পাবেন।

৪. স্কিনের দাগ দূর করতে অ্যালোভেরা ওষুধ হিসেবে কাজ করে। অ্যালোভেরার একটা পাতা নিয়ে পাল্প বের করে নিন। যেখানে কালো দাগ রয়েছে পাল্প লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডাপানি দিয়ে ধুয়ে নিন।

৫. রুক্ষ্ম চামড়াকে মোলায়েম করতে নারিকেল তেলের জুড়ি নেই। নারিকেল তেল নিয়ে ভালো করে কনুই ও হাঁটুতে ম্যাসাজ করুন। তার পর গরম পানি দিয়ে ধুয়ে নিন। সাবান লাগাবেন না ভুলেও। নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

৬. এক টেবিল চামচ অলিভ অয়েল ও সামান্য চিনি নিয়ে স্ক্র্যাব তৈরি করুন। এটি ডেথ সেলগুলো সরিয়ে স্কিনকে সুন্দর করে তোলে। অলিভ অয়েল স্কিনকে হাইড্রেট রাখতে ও মোলায়েম করতেও সাহায্য করে।

৭. কালো ছোপ দূর করতে হলুদের বিকল্প নেই। সব রকম স্কিনের জন্যই হলুদ উপকারী একটু পানি দিয়ে হলুদের পেস্ট বানিয়ে কনুই, হাঁটুতে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে নিলেই কাজ হবে।

সতর্কতাঃ

১. হাঁটু আর কনুইয়ে ভর দিয়ে কোন কাজ করবেন না।

২. খেয়াল রাখবেন হাঁটু আর কনুই যেন কখনো শুষ্ক না হয়। তথ্যসূত্র: বোল্ডস্কাই।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status