ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদাবাজির সময় হাতেনাতে ভুয়া এসআই গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 10:10 PM

চাঁদাবাজির সময় হাতেনাতে ভুয়া এসআই গ্রেফতার

চাঁদাবাজির সময় হাতেনাতে ভুয়া এসআই গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওরে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রানা (২৫) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক পাবনার বেড়া উপজেলার কৈতলা গ্রামের উজ্জল সেখের ছেলে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এসআই পরিচয় দিয়ে ঘিওর বাজারের একটি মিষ্টির দোকান থেকে ১৫০০ টাকা চাঁদা আদায় করেন রানা। এ সময় ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চান। তখন তিনি নিজেকে ঘিওর থানার এসআই বলে দাবি করেন এবং জানান তিনি তিন মাস ধরে থানায় যোগদান করেছেন।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ (বিপ্লব) বলেন, ‘রানা নিজেকে ঘিওর থানার এসআই পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিষয়টি জানার পর তাকে ধরতে পুলিশের কয়েকজন সদস্য সাদা পোশাকে মাঠে নামানো হয়।’

এদিন ঘিওর বাজার থেকে আটকের পর রানাকে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর জানার পর আরও কয়েকজন ভুক্তভোগী রানার চাঁদাবাজি ও প্রতারণার বিষয়টি থানাকে জানান।

ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় এসআই আ. সালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রিমান্ড চেয়ে শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status