ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আজারবাইজানি প্রেসিডেন্টের জন্মদিনে অভিনন্দন এরদোগানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 8:29 PM

আজারবাইজানি প্রেসিডেন্টের জন্মদিনে অভিনন্দন এরদোগানের

আজারবাইজানি প্রেসিডেন্টের জন্মদিনে অভিনন্দন এরদোগানের

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ৫৯তম জন্মদিনে বৃহস্পতিবার অভিনন্দন জানিয়েছে তুর্কি নেতা রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, টেলিফোনে আজেরি নেতা আলিয়েভের সু-স্বাস্থ্য, শান্তিময় জীবন, তার ও পরিবারের দীর্ঘ জীবন এবং জাতির সমৃদ্ধি কামনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আলিয়েভ তার দেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই অঞ্চলের শান্তি ও স্থীতিশীলতা বজার রাখার গুরুত্বের বিষয়টিও তিনি ভালো করে জানেন।   

তুরস্কের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক বজায় রাখার অবদানের জন্য আলিয়েভকে ধন্যবাদ জানান এরদোগান। এ সময় তুরস্ক ও আজারবাইজানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং সংহতির বিষয়টি চলমান রাখার ওপর গুরুত্ব দেন। সূত্র: ইয়েনি শাফাক


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status