ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 8:51 PM

নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযােগ উঠেছে।

নিহত বিলকিছ বেগম উপজেলার হরণী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব নবীপুর গ্রামের মো. ছিদ্দিকের মেয়ে এবং একই এলাকার মো. রুবেলের স্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।

জানা গেছে, সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জেরে রুবেল তার স্ত্রী বিলকিছকে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বিলকিছের মৃত্যু হয়। খবর পেয়ে হাতিয়ার মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুল জাহের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status