ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশি অভিযানে বিদেশি অস্ত্রসহ আসামি গ্রেফতার ১জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 7:59 PM

পুলিশি অভিযানে বিদেশি অস্ত্রসহ আসামি গ্রেফতার ১জন

পুলিশি অভিযানে বিদেশি অস্ত্রসহ আসামি গ্রেফতার ১জন

গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেনের নেতৃত্বে এবং আকবর শাহ থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) আমিনুল হক, এসআই আব্দুল মোমেন, এএসআই নিখিল চন্দ্র দাস, এ এসআই নাসির উদ্দিন সহ সিয়েরা ৪৪(নৈশ)এর অফিসার ফোর্সের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৪:৩৫ ঘটিকায় সময় আকবর শাহ থানাদিন সুপারি বাগান ১০নং সমাজ, বাইতুল জান্নাত মসজিদ সংলগ্ন সেলিম মাঝির বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তলসহ মোহাম্মদ রানা(৩২) নামের এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির হাতে থাকা সাদা ব্যাগের ভিতর একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরী এলজি ও দুটি কার্তুজ সহ তাকে গ্রেপ্তার করে।ধৃত আসামী একজন সন্ত্রাসী বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আজি উল্লাহ রানা (৩২) পিতা :মৃত সামাদ সরদার,মাতা:রহিমা বেগম,সাং:সাহের পাড়,উত্তর পাড়া,সরদার বাড়ি, থানা:নবীনগর, জেলা :বি-বাড়িয়া স্থায়ী বাসিন্দা।

বর্তমানে ছিন্নমূল, জঙ্গল সলিমপুর,৩নং সমাজ রহিমার বাড়ি /রানার বাড়ি, থানা:সীতাকুন্ড, জেলা:চট্টগ্রাম বসবাস করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোঃ রানা(৩২) জানাই পার্শ্ববর্তী থানা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য উপরোক্ত জব্দকৃত অস্ত্রসমূহ একত্রিত করিয়া তাহার কাছে রেখেছে এই মর্মে স্বীকার করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ আরিফ হোসেন বলেন,
"গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আকবরশাহ থানাধীন এশিয়ান হাইওয়ে সংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদের আশেপাশে একজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে আকবরশাহ থানার একটি চৌকস দল সহ সুকৌশলে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার হাতে থাকা একটি সাদা ব্যাগে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরী এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার সন্ত্রাসী, তার নামের সীতাকুণ্ড এবং বায়েজিদ বোস্তামী থানায় খুনসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশ নেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status