ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মাধবপুরে ব্যাডমিন্টন খেলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
আনিসুর রহমান
প্রকাশ: Thursday, 24 December, 2020, 7:50 PM

মাধবপুরে ব্যাডমিন্টন খেলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

মাধবপুরে ব্যাডমিন্টন খেলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় ব্যাডমিন্টন খেলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম পাঠান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মাধবপুর পৌর শহরের কৃষ্ণনগর এলাকায় বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সিয়াম ওই এলাকার আমজাদ পাঠানের ছেলে ও উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সিয়ামের চাচাতো ভাই নাহিদ পাঠান জানান , রাতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে সিয়াম তড়িতাহত হয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status