ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
তুরস্কে সম্পাদকের ২৭ বছর জেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 8:02 PM

তুরস্কে সম্পাদকের ২৭ বছর জেল

তুরস্কে সম্পাদকের ২৭ বছর জেল

তুরস্কে বিরোধী দলের সংবাদপত্রের প্রধান সম্পাদকের ২৭ বছর জেল হলো। অভিযোগ, তিনি সন্ত্রাসবাদ ও চরবৃত্তিতে যুক্ত।

সাংবাদিকের নাম ক্যান ডুন্ডার। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর তিনি জার্মানিতে পালিয়ে যান। জাতীয় ও আন্তর্জাতিক চরবৃত্তির দায়ে তাঁকে ১৮ বছর নয় মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে তুরস্কের আদালত। আর সশস্ত্র সন্ত্রাসবাদী কাজকে সমর্থনের দায়ে তাঁর আরো আট বছর নয় মাসের কারাদণ্ডের আদেশ হয়েছে।

তবে ডুন্ডার এখন জার্মানিতে। তাঁর অনুপস্থিতিতেই তুরস্কের আদালত এই শাস্তি দিয়েছে। ডিডাব্লিউকে ডুন্ডার জানিয়েছেন, তিনি এই রায়ে একেবারেই অবাক হননি। তিনি সত্যি কথাগুলো রিপোর্টে লিখেছিলেন। তাঁকে এই কড়া শাস্তি দেয়ার উদ্দেশ্য হলো, তুরস্কে যাতে আর কোনো সাংবাদিক এভাবে স্পর্শকাতর বিষয়ে কথা না বলে, তার ব্যবস্থা করা।

তাঁর দাবি, ''তুরস্কের আদালত পুরোপুরি এর্দোয়ান সরকারের অধীনে। ফলে অন্য কোনো আদালতে আবেদন জানিয়েও কোনো লাভ নেই। কিন্তু আমরা ইউরোপীয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে যাব। তারা নিশ্চয়ই বলবে, আমি সাংবাদিকতা করেছি, সন্ত্রাসবাদ নয়।''

কে এই ক্যান ডুন্ডার

২০১৬ সালে ক্যান ডুন্ডার জার্মানিতে পালিয়ে আসেন। তার আগে ২০১৫ সালে তিনি রিপোর্ট করেছিলেন, সিরিয়ারবিদ্রোহীদের কাছে জাহাজভর্তি অস্ত্র পাঠিয়েছে তুরস্ক। তারপরেই তাঁকে চরবৃত্তির দায়ে অভিযুক্ত করা হয়। তিনিও তুরস্ক ছেড়ে পালান।

এর্দোয়ান তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, এই চরবৃত্তির জন্য তাঁকে বিশাল মূল্য দিতে হবে। তাঁকে তুরস্কে ফেরার জন্য ১৫ দিন সময় দেয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরতে অস্বীকার করেন। তারপর কোর্ট তাঁকে পলাতক চিহ্নিত করে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। তিনটি শহরে তাঁর চারটি বাড়ি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। ২০১৬-র সেপ্টেম্বরে তাঁর স্ত্রীর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়।

এই রায়ের পর বিবৃতি দিয়ে ডুন্ডার জানিয়েছেন, ''এটা বেআইনি ও নিষ্ঠুর সিদ্ধান্ত। এই বিচারের ফলে আমার খবর সারা বিশ্বে ছড়িয়ে গেছে।''

রায়ের প্রতিক্রিয়া

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, এই রায় হলো তুরস্কে স্বাধীন সাংবাদিকতার উপর ভয়ঙ্কর আঘাত। সাংবাদিকতা পাপ নয়, বরং তা সমাজসেবার অভিন্ন অঙ্গ, বিশেষ করে সাংবাদিকরা যখন ক্ষমতাসীন মানুষদের চুলচেরা বিচার করেন।

জার্মান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের মতে, এটা বর্বরোচিত সিদ্ধান্ত। ফ্রি কান্ট্রি হলে ডুন্ডার বরং এর জন্য পুরস্কার পেতেন। জার্মান সরকার যেন তাঁর নিরাপত্তা নিশ্চিত করে এবং তাঁকে যেন অপহরণ করে তুরস্কে নিয়ে যাওয়া না হয়, তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

গত অক্টোবরেই ইইউ তুরস্ককে সাবধান করে বলেছিল, সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে।

জার্মানির মানুষ ও সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে ডুন্ডার বলেছেন, তাঁরা প্রথম থেকেই তাঁর পাশে থেকেছেন। জার্মান সরকারের উচিত, শুধু এর্দোয়ান সরকারের সঙ্গে কথা না বলা, তুরস্কে প্রচুর মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাঁদের পাশে দাঁড়ানো। সূত্র: ডয়েচে ভেলে।
     
     
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status