ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: তিউনিশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 6:23 PM

ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: তিউনিশিয়া

ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: তিউনিশিয়া

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের গুজব উড়িয়ে দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আগের অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, তারা মরক্কোসহ অন্যান্য আরব দেশের পথ অনুসরণ করে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত পরিবর্তন হচ্ছে তার কারণে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ব্যাপারে তিউনিশিয়ার অনুসৃত নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, তিউনিশিয়া সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আগ্রহী হয়ে উঠেছে। এসব খবর নাকচ করে তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তিউনিস যে নীতি অনুসরণ করে এসব ভিত্তিহীন খবর তার সাথে সাংঘর্ষিক। বিবৃতিতে বলা হয়, তিউনিস সরকার মনে করে- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।

ইসরায়েলের সঙ্গে যখন কয়েকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে তখন তিউনিশিয়া তার অবস্থান পরিষ্কার করল। এরইমধ্যে উত্তর আফ্রিকার দেশ মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পদক্ষেপ নিয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status