ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
গুঞ্জনে অভ্যস্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 10:07 AM

গুঞ্জনে অভ্যস্ত

গুঞ্জনে অভ্যস্ত

চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ের বয়স চার বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে মাহি ও তার বর পারভেজ মাহমুদ অপুকে নিয়ে অনেকবার বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। ক’দিন পর পরই তাদের সংসার ভাঙার খবর রটে। মাহির ফেসবুক স্ট্যাটাস, পোস্ট ও বক্তব্যে সেই ইঙ্গিতও পাওয়া যায়। বরকে নিয়ে তার অনেক অভিযোগ। একাধিক গণমাধ্যমে মাহি বলেছিলেন, তার বর একটুও রোমান্টিক নন। এ ছাড়া মাহি অন্য সম্পর্কেও জড়িয়েছেন, এমন কথাও শোনা গেছে। এসব ব্যাপারে খোলামেলাভাবে কথাও বলেছেন মাহি।

জানালেন তাদের সংসারের সবশেষ অবস্থা। বলেন, বিয়ে-প্রেম এসব গুঞ্জন শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। আমরা এখন একসঙ্গে আছি। ভালো আছি। অপুর সঙ্গে আমার ভালো সময় যাচ্ছে। মাহি আরো জানান, আগের থেকে সংসার নিয়ে আরো মনোযোগী তিনি। শুটিংয়ের বাইরে পুরো সময়টা বর ও তার পরিবারকে দেয়ার চেষ্টা করেন। কথায় কথায় মাহি বললেন, এখন আর দিনে ২৪ ঘণ্টায় ২৬ বার ফেসবুকে পোস্ট করি না। বাস্তব জীবন নিয়ে সিরিয়াস। যেহেতু সংসার ভালো কাটছে। সামনে সদস্য সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা প্রশ্ন করা হয় মাহিকে।

খানিকটা হেসে বললেন, এখন সিনেমা নিয়ে চিন্তা-ভাবনা করছি। একটু গুছিয়ে ইনশাআল্লাহ এ ব্যাপারে ভাববো।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status