ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
আল্লামা শফী হত্যা মামলা: হেফাজতের জরুরি সংবাদ সম্মেলন আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 9:57 AM

আল্লামা শফী হত্যা মামলা: হেফাজতের জরুরি সংবাদ সম্মেলন আজ

আল্লামা শফী হত্যা মামলা: হেফাজতের জরুরি সংবাদ সম্মেলন আজ

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যার অভিযোগে মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ বর্তমান কমিটির কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের কার্যালয়ে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

হেফাজতের বর্তমান কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন কমিটির নেতারা সংবাদ সম্মেলনে আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু অস্বাভাবিক দাবি করে চট্টগ্রাম আদালতে ৩৬জন হেফাজত নেতার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবেন। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য,গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status