ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কানাডায় পাকিস্তানের মানবাধিকারকর্মীর লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 9:24 AM

কানাডায় পাকিস্তানের মানবাধিকারকর্মীর লাশ উদ্ধার

কানাডায় পাকিস্তানের মানবাধিকারকর্মীর লাশ উদ্ধার

কানাডার দক্ষিণ-পূর্ব অংশের জনবহুল শহর টরন্টোতে কারিমা বালুচ (৩৭) নামে নির্বাসিত এক পাকিস্তানি মানবাধিকারকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। টরন্টোর মানবাধিকার গ্রুপগুলো এ ঘটনার স্বাধীন ও পূণাঙ্গ তদন্ত দাবি করেছে।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান অঞ্চলের এই নারী রাষ্ট্র ও সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন বলে আল-জাজিরার প্রকাশিত খবরে বলা হয়েছে। এছাড়াও গত রবিবার তিনি নিখোঁজ হওয়ার পর টরন্টো পুলিশ তার খোঁজ চেয়ে আবেদন জানায়। পরে কারিমার বন্ধুরা তার লাশ পাওয়ার খবর দেন।
টরন্টো পুলিশ সোমবার এক টুইট বার্তায় জানান, কারিমাকে গত রবিবার শহরের সর্বশেষ কুইসন কুয়ে ওয়েস্ট এলাকায় বে-স্ট্রিটে দেখা যায়। পরে বিস্তারিত তথ্য না জানিয়ে পুলিশ আরেকটি টুইটে জানায়, কারিমার অবস্থান ‘শনাক্ত’ হয়েছে।
কারিমা বালুচের বন্ধু ও সহকর্মীরা জানান, তার লাশ শনাক্ত হয়েছে। কিন্তু তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তানে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ ওঠার পরে তিনি কানাডায় আশ্রয় প্রার্থনা করেন। এরপর ২০১৫ সাল থেকে তিনি কানাডায় নির্বাসনে থাকছিলেন। তার মৃত্যুতে বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্ট ৪০ দিনের শোক প্রকাশ করেছে।


সম্পাদনায়: খালেদ সুজন






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status