ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
মুখের অতিরিক্ত তিল দূর করার সহজ উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 11:53 PM

মুখের অতিরিক্ত তিল দূর করার সহজ উপায়

মুখের অতিরিক্ত তিল দূর করার সহজ উপায়

অনেকেই মুখের অতিরিক্ত তিলের সমস্যায় ভোগেন। শরীরের যেকোনো জায়গায় এগুলো দেখা দিতে পারে। অনেক সময় অবাঞ্চিত তিল বা আঁচিল আমাদের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। মুখের মধ্যে একাধিক তিল অনেকেরই পছন্দ নয়।

চিকিৎসকের কাছে গিয়ে তিল বা আঁচিল সারাতে গেলে তা ব্যয়বহুল। তবে কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বাড়িতে থেকেই তিল সহজেই দূর করতে পারেন। চলুন জেনে নেয়া যাক পদ্ধতিগুলো-

রসুন
রসুন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এটি তিল বা আঁচিল সারাতেও খুবই কাজ দেয়। তিলের ওপর নিয়মিত রসুনের রস লাগালে তিল দূর হবে।

ক্যাস্টর অয়েল ও বেকিং সোডা
ক্যাস্টর অয়েলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে প্যাক তৈরি করুন। প্রতিদিন নিয়ম করে লাগান স্কিনে। কয়েক সপ্তাহ লাগালেই আপনার স্কিন থেকে তিল দূর হয়ে যাবে। বেকিং সোডা তিলগুলোকে শুকিয়ে দেয় আর ক্যাস্টর অয়েল স্কিনকে প্রটেক্ট করে।

লেবুর রস
দিনে বেশ কয়েকবার লেবুর রস লাগান স্কিনে। ব্লিচের কাজ করবে লেবুর রস।

টি ট্রি অয়েল
এই তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। অনেকে দাবি করেন, দিনে কয়েকবার এই তেল প্রয়োগ করলে তিল অদৃশ্য হয়ে যায়। তবে টি ট্রি অয়েল ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই তেল কোনোভাবেই শরীরের ভেতরে যেন না যায়।

আলু
প্রাকৃতিক ব্লিচের কাজ করে আলু। আলুর রস ব্যবহার করলে আপনার স্কিন থেকে পুরোপুরি তিল দূর না হলেও তিলের রং হালকা হয়ে যাবে।

কলার খোসা
কলার খোসায় থাকে এনজাইম এবং অ্যাসিড যার ফলে তিল দূর হয় বলে মনে করেন অনেকে। কলার খোসা স্কিনে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। এটা ব্যবহার করলে স্কিন হবে সুন্দর।

মধু
মধু স্কিনের জন্য খুব ভালো। স্কিনকে মোলায়েম করে মধু, এতে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যেগুলো প্রত্যেকটা স্কিনের জন্য অত্যন্ত উপকারী। অনেকে বিশ্বাস করেন, তিলের ওপর মধু লাগালে কিছুদিনের মধ্যে তিলের রঙ হালকা হয়ে যায়।

নারকেল তেল
নারকেল তেলে থাকা উপাদান স্কিনের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। তিল সারাতেও কাজে আসে নারকেল তেল।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status