ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কানাডায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 6:10 PM

কানাডায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছাড়ালো

কানাডায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছাড়ালো

কানাডায় করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্ত্বেও করোনাভাইরাসকে কোনোভাবেই নিয়ন্ত্রিত করা যাচ্ছে না। বিভিন্ন প্রদেশের বাসিন্দারা আশঙ্কার মধ্য দিয়ে দিনযাপন করছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৯৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ১৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন।

কানাডার প্রধান চার প্রদেশ– অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে উদ্বেগজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে।

অন্টারিওর বিভিন্ন সিটি ইতিমধ্যে রেডজোনের আওতাভুক্ত করা হয়েছে। যেখানে সীমিতসংখ্যক লোকজনের চলাচল করছে এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

ইতিমধ্যে অন্টারিও সরকার কোভিড ১৯-এর সব জরুরি আদেশ ২০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।  

একদিকে শীতের প্রকোপ অন্যদিকে করোনা ভাইরাসের উদ্বেগ-উৎকণ্ঠা। তবু প্রতীক্ষিত ভ্যাকসিন সব কিছুর পরিবর্তন ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হবে, এমন দিনেরই অপেক্ষায় কানাডাবাসী।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status