ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শাহজাদপুরে গভীর রাতে বাড়ি থেকে ননদ-ভাবী উধাও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 December, 2020, 6:12 PM

শাহজাদপুরে গভীর রাতে বাড়ি থেকে ননদ-ভাবী উধাও

শাহজাদপুরে গভীর রাতে বাড়ি থেকে ননদ-ভাবী উধাও

সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে গভীররাতে বাড়ি থেকে ননদ -ভাবী উধাও হয়েছে। সরে জমিনে ঘুরে ভুক্তভোগী পরিবার ও শাহজাদপুর থানা ডায়েরি সুত্রে জানা যায়, শনিবার সাতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন সরকার স্বস্ত্রীক ছেলে নুরুন্নবী সরকারের বউ রাজিয়া সুলতানা জ্যোতি (১৭) এবং কলেজ পড়ুয়া কন্যা শারমীন আক্তার ( ১৭) কে রেখে তার শশুরবাড়ী উপজেলার চুলধরি গ্রামে যায়।

এ সুযোগে শনিবার গভীররাতে ননদ শারমিন ও ভাবী জ্যোতি স্বর্নালঙ্কার, ল্যাপটপ ও নগদ অর্থসহ মোট সারে ৩ লক্ষ টাকা নিয়ে যায়।রোববার দুপুরে আলাউদ্দিন ও তার স্ত্রী বাড়ী ফিরে ঘরের দরজা খোলা পায়। এরপর শারমিন ও ছেলে বউ জ্যোতির ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ জ্যোতির স্বামী নুরুন্নবী জানান, শনিবার আমার বাবা ও মা নানার বাড়িতে যাওয়ার সুযোগে আমার স্ত্রী ও বোন নিরুদ্দেশ হয়েছে। নিরুদ্দেশ হওয়ার পিছনে কেউ জড়িত আছে কিনা জানা যাচ্ছেনা। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ডায়েরি করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status