ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই : জাপা মহাসচিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 December, 2020, 5:56 PM

নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই : জাপা মহাসচিব

নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই : জাপা মহাসচিব

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে হবে।’

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

জাপা মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি চায় নির্বাচন কমিশন যেন প্রতিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক করতে পারে। স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যেন প্রভাব ও হস্তক্ষেপ মুক্তভাবে কাজ করতে পারে।’

স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া নিরপেক্ষ ভোট সম্ভব না জানিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত ধানমন্ডি এলাকায় উপনির্বাচনে মাত্র শতকরা ২ ভাগ ভোট পড়েছে এবং ডেমরা এলাকায় ভোট পড়েছে মাত্র শতকরা ১০ ভাগ। অথচ আওয়ামী লীগ ও বিএনপি দাবি করে তাদের কারো ৩৫ আবার কারো ৪০ ভাগ ভোট রয়েছে। এতে প্রমাণ হয় নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই।’

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সাহিদুর রহমান টেপা প্রমুখ।


সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status