ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পুকুরে চুবিয়ে মানসিক রোগীদের চিকিৎসা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 December, 2020, 6:19 PM

পুকুরে চুবিয়ে মানসিক রোগীদের চিকিৎসা!

পুকুরে চুবিয়ে মানসিক রোগীদের চিকিৎসা!

কুমিল্লায় চিকিৎসার নামে মানসিক রোগীদের পুকুরে চুবানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক রোগীদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার বিকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউপির মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়। বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো সরকারি অনুমোদন ছাড়াই মানসিক চিকিৎসার নামে রোগীদের শারীরিক নির্যাতন করা, দুর্গন্ধময় পরিবেশে রোগীদের শিকল বেঁধে আটক রাখা, রোগীদের শিকল পরিহিত অবস্থায় পুকুরে চুবানোসহ নানা অভিযোগ করে এলাকাবাসী। এ সময় সুস্থ রোগীকেও অসুস্থ হিসেবে আটকে নিম্নমানের খাদ্য সরবরাহ, অননুমোদিত ওষুধ রাখা ও অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠান চালানোর দায়ে বাড়ির মালিককে অভিযুক্ত করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ রায় প্রদান করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, আমরা দুষ্টু লোকদের আইনের আওতায় এনেছি। এ যুগে এসে একজন অভিভাবকের এ ধরনের ভুল করা দুঃখজনক। এ ব্যাপারে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। আপনি যদি রোগী ভর্তি না করান, তারা রোগী পাবে কোথায়?

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status