তার পরেই দীর্ঘশ্বাস, ‘ইসসস! যদি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সমকালীন হতাম। পুরোটা না হলেও অন্তত সৌমিত্র কাকুর সময়ের কাছাকাছিও যদি জন্মাতাম তাহলে পর্দায়, বাস্তবে তার সঙ্গে চুটিয়ে প্রেম করতাম।’
শ্রীলেখার এই আফসোস আছড়ে পড়েছে ফোনের ও পারেও, ছবিটা দেখছি আর মনে পড়ছে ‘তিন ভুবনের পারে-র সৌমিত্রকাকুকে। ‘কে তুমি নন্দিনী’ গানের তালে সে কী ট্যুইস্ট!
তার পরেই ফের কপালকে দুষলেন, ‘আমার একজন নায়কও ওই রকম ইন্টেলেকচ্যুয়াল প্রেমিক নন। ফলে, কোনো নায়কের সঙ্গে প্রেম হলো না। আর সৌমিত্রকাকুর সংস্পর্শে যখন এলাম তখন তিনি বুড়ো। কাকু হয়ে গিয়েছেন আমার। কাকুর সঙ্গে প্রেম হয়?
যদি মাঝবয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও অভিনয়ের সুযোগ পেতেন তাহলেও নাকি তিনি প্রেম করতেন। তাতেও অভিনেত্রীর আপত্তি ছিল না।
যার প্রেমে সবাই পাগল তার সঙ্গে প্রেম করে শান্তি পেতেন? সারাক্ষণ ‘হারাই হারাই’ ভয় করতো না? শ্রীলেখা আরো অকপট, ‘ফ্যান ফলোয়ার্স আমারও কিছু কম নয়। টক্কর সমানে সমানে হত। উনিও আমাকে নিয়ে ইনসিকিওরিটিতে ভুগতেন। জমে যেত আমাদের প্রেম।
তার পরেই হেসে ফেললেন অভিনেত্রী, তিনি নাকি অনেক পরে জানতে পেরেছেন এতো পুরুষ তাকে চান, পছন্দ করেন, তাকে নিয়ে রাতে ফ্যান্টাসিতে ভাসেন!
‘ওই জন্যেই তো একবার বিয়ে ভাঙার পর আর বিয়ে করলাম না। আমাকে ঘিরে এই মোহ-র বলয়টাই নষ্ট হয়ে যাবে’, অনর্গল অভিনেত্রী।