ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ
ফাইনাল না খেলেই রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 12:11 PM

ফাইনাল না খেলেই রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

ফাইনাল না খেলেই রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট খেলতে সাকিব আল হাসান দেশে ফিরলেও স্ত্রী উম্মে আহমেদ শিশির তার দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রেই রয়ে গেছেন। এখন শ্বশুরের অসুস্থতাজনিত কারণে ফাইনাল ম্যাচের আগে দিয়ে তাকেও যেতে হচ্ছে সেখানে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব। সে লক্ষ্যে সোমবার (১৪ ডিসেম্বর) রাতেই টিম হোটেল ছেড়ে গেছেন তিনি।

জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল এক ভিডিওবার্তায় বলেন, আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল (সোমবার) রাতে সাকিবকে হোটেল ছেড়ে চলে যেতে হয়েছে।

‘সাকিবের শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ এবং কালকে সাকিব এটা জানতে পেরেছে তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। যেহেতু পরিবার সবসময় সবার আগে এবং জেমকন খুলনা সবসময় এটাকে এগিয়ে রাখে। তাই আমাদের (জেমকন খুলনা) দিক থেকে কোনো সমস্যা ছিলো। সাকিব কালকে রাত্রে হোটেল ছেড়েছে। আজকে ওর ফ্লাইট। আমাদের সবার দোয়া থাকবে সাকিব ও তার পরিবারের জন্য।’

যেহেতু শুক্রবার (১৮ ডিসেম্বর) ফাইনাল ম্যাচ এবং আজ রাতে সাকিব যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তাই তার পক্ষে এ টুর্নামেন্টে আর খেলা সম্ভব নয় বলাই যায়। ফলে ফাইনাল ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে খুলনাকে।

প্রসঙ্গত, সোমবার রাতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে জেমকন খুলনা। এ জয়ে অবদান ছিলো সাকিবেরও। ব্যাটিংয়ে ১৫ বলে ২৮ রান করার পর বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status