ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যৌন হয়রানির মামলা করে ৬ গুণ বেশি অর্থ পেলেন যৌনকর্মী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:02 PM

যৌন হয়রানির মামলা করে ৬ গুণ বেশি অর্থ পেলেন যৌনকর্মী

যৌন হয়রানির মামলা করে ৬ গুণ বেশি অর্থ পেলেন যৌনকর্মী

ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করে ছয় গুণ অর্থ পেয়েছেন নিউজিল্যান্ডের এক যৌনকর্মী।

যৌনকর্মীর পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেওয়া মানবাধিকার সংস্থা জানায়, ওই নারীর মানসিক এবং আর্থিক ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত অর্থ পরিশোধের শর্তে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়।

বলা হয়, কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে রক্ষার অধিকার প্রত্যেক কর্মীর রয়েছে। এ রায় সে বিষয়টিকে আবারও মনে করে দিয়েছে।

কর্মক্ষেত্রে কর্মীর সুরক্ষা ইস্যুতে ২০০৩ সালে নিউজিল্যান্ড একটি আইন পাস করে। ওই আইনে যৌনকর্মীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গোপনীয়তার কারণে আইনি প্রক্রিয়া এবং এতে যুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

সোমবারের এ রায়কে যৌনকর্মীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করা হয়েছে।

নিউজিল্যান্ডের যৌনকর্মী সংগঠনের জাতীয় সমন্বয়ক ডেম ক্যাথেরিন হিলি বলেন, এটা অনেক বড় অর্জন। এ সমঝোতার মাধ্যমে যৌনকর্মী এবং তাদের পেশাকে সম্মান জানানো হয়েছে।

তিনি বলেন, এ রায় কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নারীদের উজ্জীবিত করবে। এটা যে কোনো কর্মক্ষেত্র হতে পারে। এ রায় কর্মক্ষেত্রে সব ধরনের হয়রানির বিরুদ্ধে জেগে ওঠার ডাক।

নিউজিল্যান্ডে যৌনকর্মীদের বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্মুখভাগে থেকে লড়াই করে যাচ্ছেন হিলি। তিনি বলেন, এ রায় কর্মক্ষেত্রকে আরও নিরাপদ করতে সহায়তা করবে।

তার সর্বাত্মক প্রচেষ্টায় পতিতাবৃত্তি আইন সংস্কারে একটি খসড়া প্রস্তুত করা হয়। ২০০৩ সালে সেই খসড়া প্রস্তাব পাস হয়। ওই আইনে পতিতালয়ে পতিতাবৃত্তিকে বৈধ ব্যবসা এবং যৌনকর্মীদের পূর্ণ শ্রমিকের অধিকার দেওয়া হয়।

নিউজিল্যান্ড হিউম্যান রাইটস যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করে। সংগঠনটির পরিচালক মাইকেল টিমিনস বলেন, রায়টি কর্মক্ষেত্রে অধিকার বাস্তবায়নে স্মারক হিসেবে কাজ করবে।

‘সবকর্মী, তারা যে কাজেই করুক না কেন, প্রত্যেকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে নিজেকে রক্ষার অধিকার রাখে। প্রতিষ্ঠানের মালিক এবং কর্মী সবাইকে এ অধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সোমবার এক বিবৃতিতে টিমিনস এ দাবি জানান।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status