ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পুলিশ কর্মকর্তার মেয়েকে বিয়ে করায় ছেলের বাবাকে হাতুরি পেটা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 2:27 PM

পুলিশ কর্মকর্তার মেয়েকে বিয়ে করায় ছেলের বাবাকে হাতুরি পেটা

পুলিশ কর্মকর্তার মেয়েকে বিয়ে করায় ছেলের বাবাকে হাতুরি পেটা

সোমবার সকাল সাড়ে ১১টায় গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন নলাম-২২ মাইল সড়কে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী।

পুলিশ কর্মকর্তার কন্যাকে ভালোবেসে বিয়ে করায় ছেলের বাবাকে হাতুরি পেটা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন নলাম-২২ মাইল সড়কে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী। রাজিব মিয়া গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাজিবের বয়স্ক বাবাকে হাতুড়ি পেটা করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দুজনপ্রাপ্ত বয়স্ক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। এখানে অন্যায়ের কিছু হয়নি।

এখানে আইনের অপব্যবহার করা হচ্ছে। রাজীবের পরিবারকে (অপহরণ ও স্বর্ণ-অর্থ ছিনতাই) মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ২০১৯ সালে গণ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রাজিব মিয়ার সাথে সামিয়া প্রেমার প্রেমের সম্পর্ক হয়৷ পরে তারা কোর্ট ম্যারেজ করে বিয়ে করেন।

প্রেমার বাবা মানিকগঞ্জে কর্মরত পুলিশ কর্মকর্তা শাহীন পারভেজ বিষয়টি মেনে নিতে  না পেরে, গেল বছরের নভেম্বরে মেয়েকে অপহরণের অভিযোগ তুলে রাজীব মিয়ার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status