ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মেসির গোলে জয়ের দেখা পেলো বার্সেলোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 2:02 PM

মেসির গোলে জয়ের দেখা পেলো বার্সেলোনা

মেসির গোলে জয়ের দেখা পেলো বার্সেলোনা

লিওনেল মেসির গোলে লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের দেখা পেলো বার্সেলোনা।

রোববার রাতের ম্যাচে লিওনেল মেসির গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে লা লিগায় ন্যু ক্যাম্পে খুব বাজে সময়ের মধ্য দিয়ে পথচলা বার্সেলোনা।  আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি।

তবে ৬১ মিনিটে গ্রিজম্যানের শট বারের ওপর দিয়ে চলে না গেলে হয়ত আনন্দে ভাসতে পারতো সমর্থকরা। ৭০ মিনিটে মেসিকে হতাশ করেছেন লেভান্তে গোলরক্ষক ফারনান্দেজ। কিন্তু ৭৬ মিনিটে আর নিজের দূর্গ সুরক্ষিত রাখতে পারেননি ২৯ বছর বয়সী লেভান্তের গোলরক্ষক।

ডি ইয়ংয়ের পাসে চমৎকার গোল করে ন্যু ক্যাম্পের কনকনে ঠাণ্ডায় উত্তাপ ছড়ান মেসি।

দুই হারের পর জয়ের দেখা পেল বার্সেলোনা। গত সপ্তাহে লিগে কাদিসের মাঠে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে কোনো গোল না পেলেও এবার সমর্থকদের আশাহত করেননি মেসি। ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status