ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
শীতবস্ত্র বিতরণে ১১ জেলায় সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 2:09 PM

শীতবস্ত্র বিতরণে ১১ জেলায় সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ

শীতবস্ত্র বিতরণে ১১ জেলায় সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ

মানবিক সহায়তা হিসেবে কম্বল ও শীতবস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য দেশের ১১ জেলায় ৬ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

সম্প্রতি ডিসিদের অনুকূলে এই অর্থ বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ডিসি স্থানীয় এমপিকে জানিয়ে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করবেন বলে আদেশে বলা হয়েছে।

বরাদ্দ এই অর্থ দেশের ১১ জেলার ১০৩টি উপজেলার প্রতিটিকে ৬ লাখ টাকা করে দেয়া হবে। এর মধ্যে চট্টগ্রামের ১৫টি উপজেলার জন্য ৯০ লাখ, কক্সবাজারে ৮টি উপজেলার জন্য ৪৮ লাখ, রাঙ্গামাটির ১০টি উপজেলার জন্য ৬০ লাখ, বান্দরবানের ৭টি উপজেলার জন্য ৪২ লাখ, খাগড়াছড়ির ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, কুমিল্লার ১৭টি উপজেলার জন্য এক কোটি ২ লাখ, ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, চাঁদপুরের ৮টি উপজেলার জন্য ৪৮ লাখ, নোয়াখালীর ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, ফেনীর ৬টি উপজেলার জন্য ৩৬ লাখ এবং লক্ষ্মীপুরের ৫টি উপজেলার জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট ডিসিরা উপজেলা ভিত্তিক উপ-বরাদ্দ দেবেন। বরাদ্দ করা অর্থে কম্বল বা শীতবস্ত্র কেনা ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

বরাদ্দপত্রে বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র কেনা এবং বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status