ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
১৫ বছর ব্যবহৃত হীরার দুল খুঁজে দিলেই পুরস্কার দেবেন জুহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 2:00 PM

১৫ বছর ব্যবহৃত হীরার দুল খুঁজে দিলেই পুরস্কার দেবেন জুহি

১৫ বছর ব্যবহৃত হীরার দুল খুঁজে দিলেই পুরস্কার দেবেন জুহি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। জানা গেছে, রোববার (১৩ ডিসেম্বর) সকালে মুম্বাইয়ের আন্তর্জাতিক এয়ারপোর্টে হীরার কানের দুল হারিয়েছেন তিনি। সেই কানের দুলটি খুঁজে পেতে সবার সহযোগিতাও কামনা করেছেন এই অভিনেত্রী।

রোববার রাতে জুহি এক টুইটে লিখেছেন- আজ সকালে মুম্বাই এয়ারপোর্টের ৮ নম্বর গেটে এমিরেটস কাউন্টারে চেকিং করার সময়ে আমার হীরার কানের একটি দুল পড়ে গেছে। কেউ যদি এটি খুঁজে পেতে সাহায্য করেন তবে খুবই আনন্দিত হবো। এটি পেলে দয়া করে পুলিশকে রিপোর্ট করুন। আর আপনাকে পুরস্কৃত করতে পারলে খুশি হবো।

এই হীরার দুলটি গত ১৫ বছর প্রতিদিন ব্যবহার করেছেন জুহি। বিষয়টি স্মরণ করে এ অভিনেত্রী বলেন- হীরার এই দুল জোড়া গত ১৫ বছর ধরে প্রতিদিন ব্যবহার করছি। এটি খুঁজে পেতে দয়া করে সাহায্য করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status