ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কোহলির প্রথম গাড়ি এখন থানায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 1:48 PM

কোহলির প্রথম গাড়ি এখন থানায়

কোহলির প্রথম গাড়ি এখন থানায়

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের কথা উঠলে সবার আগে আসবে বিরাট কোহলির নাম। ভারতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক এখন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। তার ব্যবহৃত যেকোনো জিনিসই থাকে আলোচনায়। এবার সংবাদমাধ্যমে উঠে এসেছে তার প্রথম গাড়ির খবর।

মূলত বর্তমানে থানায় পড়ে আছে কোহলির প্রথম গাড়ি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, গাড়িটির ওপর ধুলো জমেছে। এসব দেখে যে কারো মনে প্রশ্ন আসতেই পারে, কোহলির গাড়ি থানায় কেন?

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয়তার কারনে বিশ্বের বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কোহলি। ভারতের বিখ্যাত গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান এইউডিআই ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। ফলে এই প্রতিষ্ঠানের নতুন কোনো মডেলের গাড়ি বাজারে এলেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটি গাড়ি পেয়ে যান ভারতীয় অধিনায়ক। সেই সুবাদে এখন একাধিক গাড়ির মালিক কোহলি।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, ২০১২ সালে বিরাট কোহলির ব্যবহৃত একটি অডি আর-৮ মডেলের গাড়ি বর্তমানে থানায় পড়ে আছে। সেটা ছিল তার প্রথম গাড়ি। পরে অবশ্য গাড়িটি তিনি সাগর ঠাকুর নামে একজনের কাছে আড়াই কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন। সেই ব্যক্তির নামে প্রতারণা মামলা থাকায় গাড়িটি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

বর্তমানে কোহলি ওই গাড়িটির মালিক নন। কিন্তু বিশ্বসেরা ব্যাটসম্যানের প্রথম গাড়ি বলে কথা! তাই একটু অন্যভাবেই খবরের শিরোনামে এলেন এ তারকা ব্যাটসম্যান।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status