ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
শীতের রাতে বাবাকে পিছমোড়া করে ফেলে রাখলো মা-ছেলে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 1:46 PM

শীতের রাতে বাবাকে পিছমোড়া করে ফেলে রাখলো মা-ছেলে

শীতের রাতে বাবাকে পিছমোড়া করে ফেলে রাখলো মা-ছেলে

শীতের রাত। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছিল মানুষের গোঙ্গানোর শব্দ। তা শুনেই সন্দেহ হয় প্রতিবেশীর। এরপর বাড়ির মালিকসহ সেই বাসায় ঢুকতে যান প্রতিবেশী। বাধা পাওয় সত্ত্বেও জোর করে ঘরে ঢুকে দেখলেন এক ব্যক্তিকে বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়েছে। পরে স্থানীয়দের সাহায্যে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

শনিবার পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের ভগবানপুর এলাকায় এ ঘটনার ঘটেছে।

উদ্ধার করেই ভুক্তভোগী সুভাষকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সন্ধ্যা হালদার এবং তার দুই ছেলে ভিকি ও বিলাসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের ৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

যে বাড়িতে ঘটনাটি ঘটে সেটির মালিক পম্পাদেবী জানান, জোর করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তিনি দেখেন সন্ধ্যার স্বামী সুভাষকে নাইলনের দড়ি দিয়ে কাঠের আসবাবের সঙ্গে দুই হাত-পা পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে। গলা থেকে মুখ পর্যন্ত একের পর এক জড়ানো ছিল সেলোটেপ। দীর্ঘক্ষণ ওই অবস্থায় পড়ে থাকায় সুভাষ অসুস্থ হয়ে পড়েছিলেন।

হাসপাতালে ভর্তি সুভাষ জানান, শুক্রবার রাতের খাবারের সঙ্গে তার স্ত্রী হয়ত কিছু মিশিয়ে দিয়েছিলেন। ঘুমিয়ে পড়ায় তিনি কিছু টের পাননি। তার ধারণা, স্ত্রী ও ছেলেরা মিলে তাকে হত্যা করতেই চেয়েছিল। এর কারণ হিসেবে তিনি ধারণা করছেন, তার জমা করে রাখা অর্থ অথবা পরকীয়া। কারণ, সন্ধ্যাকে সাহায্য করার মতো এক ব্যক্তিতে সন্দেহ করছেন তিনি।

সুভাষ পেশায় ইলেকট্রিকের মিস্ত্রি। তিনি লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা। কাজের সুবাদে কলকাতার কসবা কুমোরপাড়ায় বসবাস করেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status