ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
হাজার কিংবা লাখ নয়, শ্রী-কন্যার পোশাকের দাম মাত্র কয়েক টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 1:14 PM

হাজার কিংবা লাখ নয়, শ্রী-কন্যার পোশাকের দাম মাত্র কয়েক টাকা

হাজার কিংবা লাখ নয়, শ্রী-কন্যার পোশাকের দাম মাত্র কয়েক টাকা

তারকাদের ফ্যাশন, পোশাক-আশাক সম্পর্কে জানার আগ্রহ প্রায় সবারই থাকে। মূলত তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক গল্প শোনার আগ্রহের শেষ নেই ভক্তদের। তাদের বিলাসবহুল বাড়ি-গাড়ি আর দামি সব পোশাক-অলংকারের কথা তো হামেশাই সামাজিক পাতায় উঠে আসে। খবরের শিরোনামও হয়। তবে এবার একটু অন্যরকম গল্প উঠে এসেছে।

সন্ধ্যার ব্রাঞ্চ আর রাতের ডেটে কী ধরনের পোশাক পছন্দ করেন আপনি? তা বোধহয় বোঝেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। হালে এক বিজ্ঞাপনচিত্রে এ নায়িকাকে দারুণ হলুদ পোশাকে দেখা গেছে। জানেন, পোশাকটির দাম কত?

হিন্দুস্তান টাইমসের খবর, ফ্যাশন ব্র্যান্ড শেইনের উজ্জ্বল হলুদ আর সাদা পলকা ডটের পোশাকটির দাম মাত্র ৮২৪ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ৯৪৫ টাকার মতো। কি, অবাক হলেন? হ্যাঁ, শুধু দামি পোশাক নয়, এত অল্প দামের পোশাকও শ্রীদেবীকন্যা পরেন!

জাহ্নবী কাপুরকে সবশেষ ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ সিনেমায় দেখা গেছে। তাঁকে আগামীতে ‘দস্তানা টু’ ও ‘রুহি আফজানা’ সিনেমায় দেখা যাবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status