ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
এতিমখানার অসহায় ছেলের প্রেমে ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 1:08 PM

এতিমখানার অসহায় ছেলের প্রেমে ফারিয়া

এতিমখানার অসহায় ছেলের প্রেমে ফারিয়া

আসছে ভালোবাসা দিবস নিয়ে মিডিয়া পাড়ায় নাটক বানানো ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। সেই ধারাবাহিকতায় নিমার্ণ হচ্ছে নাটক ‘মোনালিসা’। আর এতে নাম ভূমিকায় অভিনয় করবেন মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক।

নাটকের গল্পে দেখা যায়, গল্পের নায়ক রতন তার স্বপ্নে লালন করা যে মেয়েটিকে ভালোবাসতো তাকে বাস্তবেই পেয়ে যায়। রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলরসে কাজ করে। নদী পথে নৌকা পার হবার সময় রতন এর সঙ্গে মোনালিসার দেখা হয়। এভাবে ওদের মাঝে ভালো লাগা তৈরি হয়।

এ নাটকে আরো অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ারসহ অনেকে। নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। ভালোবাসা দিবসে  একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
 
     
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status