ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
'তোমার সঙ্গেই যেন জান্নাতে যেতে পারি'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 11:01 AM

'তোমার সঙ্গেই যেন জান্নাতে যেতে পারি'

'তোমার সঙ্গেই যেন জান্নাতে যেতে পারি'

একসময়ের অভিনেত্রী সানা খান এখন পর্দানশীন নারী হয়ে গেছেন। সোশ্যাল সাইটে তার পোস্ট এখন ব্যাপক আলোচনায়। গত রবিবার স্বামী মুফতি আনাসের সঙ্গে ব্যস্ত শহরকে ফাঁকি দিয়ে ছুটি কাটাতে ভূস্বর্গ কাশ্মীরে উড়ে গিয়েছিলেন সানা। সেখানেই স্বামীর জন্মদিন পালন করেন। ইনস্টগ্রামে দেখা গেল সেই জন্মদিন পালনের ঝলক।

প্লেনে ওঠার আগের মুহূর্ত থেকে সেখানে গিয়ে পৌঁছনোর পরের প্রায় সব বিশেষ মুহূর্তের আপডেট সানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে  মুফতির একটি ছবি পোস্ট করে সানা লিখেছেন, 'আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুন এবং তোমার সঙ্গেই যেন আমি স্বর্গে যেতে পারি'। এরপর তিনি উর্দুতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনাসকে 'সেরা স্বামী' হিসেবে আখ্যা দিয়েছেন।

গত ২০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা এবং মুফতি আনাস। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নবদম্পতির দিকে ধেয়ে আসে কুরুচিকর মন্তব্য, মিম, ট্রোল ইত্যাদি। যার মোদ্দা কথা ছিল, এই জুটি একেবারেই বেমানান। তবে এসবকে তারা পাত্তা দিচ্ছেন না। বরং কখনও ডাল লেকের মনোরম দৃশ্য, আবার কখনও সেখানকার নজরকাড়া রকমারি খাবারের ছবি সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন সানা-আনাস দম্পতি।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status