ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আফগানিস্তানের কান্দাহারে সরকারি বাহিনীর হামলায় ৬২ তালেবান নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 10:42 AM
সর্বশেষ আপডেট: Monday, 14 December, 2020, 10:43 AM

আফগানিস্তানের কান্দাহারে সরকারি বাহিনীর হামলায় ৬২ তালেবান নিহত

আফগানিস্তানের কান্দাহারে সরকারি বাহিনীর হামলায় ৬২ তালেবান নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৬২ তালেবান নিহত ও অপর ১৯ জন আহত হয়েছেন।

আফগান সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত তিন দিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। খবর আফগানিস্তান টাইমসের।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচ জেলায় বিমানবাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়।

১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তিচুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

এরকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়।

প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়।

তালেবান মুখপাত্র মোহাম্মাদ নায়িম ওয়ারদাক এক টুইটার বার্তায় বলেছেন, কান্দাহারে মার্কিন বিমান হামলায় ১০ বেসামরিক ব্যক্তি নিহত ও বহু আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তবে মার্কিন বাহিনী তাদের হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি নাকচ করে দিয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status