ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে করোনার টিকা বিতরণ শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 10:29 PM

যুক্তরাষ্ট্রে করোনার টিকা বিতরণ শুরু

যুক্তরাষ্ট্রে করোনার টিকা বিতরণ শুরু

যুক্তরাষ্ট্রে করোনার ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা বিতরণ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে কোম্পানির মিশিগানের কারখানা থেকে বিশেষ ট্রাকে করে টিকা বিতরণ শুরু হয়।

একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে দেখা গেছে, কালামাজু এলাকার কারখানায় মাস্ক পরিহিত কর্মীরা একটি ফ্রিজার থেকে পিজার বক্স আয়তনের বাক্সে রাখা টিকাগুলো বের করে আনছে। তারা সেগুলো আরও বড় আকারের বাক্সে স্থানান্তর করছে। অপেক্ষমান ট্রাকগুলোর প্রথমটিতে টিকা বোঝাই হওয়ার পর কর্মীরা তালি বাজিয়ে ও শিষ নিয়ে উল্লাস প্রকাশ করে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কেন্দ্রীয় সরকার প্রথম ২৯ লাখ ডোজ টিকা ৬৪টি রাজ্য, অঞ্চল ও বড় শহরসহ পাঁচটি ফেডারেল এজেন্সিতে  পাঠানোর পরিকল্পনা করেছে। তবে টিকা কে প্রথম পাবে তা রাজ্য সরকার নির্ধারণ করবে।

দেশজুড়ে টিকা বিতরণের কাজটি দেখভাল করছেন জেনারেল গাস পারনা।

তিনি বলেছেন, ‘আমি শতভাগ আস্থাশীল যে, আমরা এই মূল্যবান উপকরণ, অর্থাৎ করোনা শত্রুকে পরাজিত করতে প্রয়োজনীয় টিকাটি নিরাপদে বিতরণ করতে পারব।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status