ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
১৫ লাখ টাকা চাঁদা দাবি, সাভারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 10:17 PM

১৫ লাখ টাকা চাঁদা দাবি, সাভারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৫ লাখ টাকা চাঁদা দাবি, সাভারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

মান্নান সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। আব্দুল মান্নান একাধিক মামলার আসামি। আওয়ামী লীগ এ নেতার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, মাদ্রাসা ভাংচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, সাভারের চাঁপাইন এলাকায় লোকমান ও ইমাম হোসেনের ২০ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল মান্নান। এ ঘটনায় আব্দুল মান্নানকে আসামি করে চাঁদাবাজি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, চাঁদা দাবির অভিযোগে মান্নানকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।     

সম্পাদনায়: তাহের রাব্বী 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status