|
অমতে বিয়ে করে মাকে আরেকবার কষ্ট দিতে চাই না: ববি
নতুন সময় ডেস্ক
|
|
অমতে বিয়ে করে মাকে আরেকবার কষ্ট দিতে চাই না: ববি ববিকে থামিয়ে বলা হলো, অনেক হলো বিয়ে শাদী। এবার একটু ফিল্মপাড়ায় আসেন। নতুন কাজকর্মের কী খবর? জানালেন, ৩/৪টি ছবি ও ওয়েব সিরিজ নিয়ে কথা হয়েছে তারা। কিন্তু তিনি শুটিং শুরু করার সাহস পাচ্ছেন না। আগামী জানুয়ারি থেকে পুরোদমে কাজ শুরু করতে চান ববি। তা এই ভয়ের কারণে কী? এবার ববি বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার কারণে গলায় সংক্রমণ হয়েছিল। এ জন্য আমার মা খুব ভয়ে আছে। বার বার বলছে, 'তুমি এখনই কাজ শুরু করো না।' এদিকে বছর তো শেষই হয়ে গেল। আশা করি, এর মধ্যেই করোনার টিকা বাজারে চলে আসবে। জানুয়ারির মাঝামাঝি থেকেই কাজ শুরু করবো।’ যেহেতু ওয়েব সিরিজ প্রসঙ্গ চলেই এলো তাই এ বিষয়েও জানতে চাওয়া হলো ববির কাছে। বললাম এখানকার দর্শক পুরোপুরি মানতে পারেনি ওয়েব সিরিজকে। কেউ কেউ তো এখনো নাক সিঁটকায় বা আড় চোখে দেখে ওয়েব সিরিজকে। এবার আমি নয় উল্টো আমাকে থামিয়ে ববি বললেন, ‘বিশ্বজুড়ে বড় বড় ছবি, সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে আসছে। সময়ের সাথে আমাদের মানসিকতা বদলাতে হবে। না হলে পিছিয়ে পড়তে হবে। যখন নেটফ্লিক্স আসছিল কেউ ভাবতেই পারেনি এত বড় বড় বাজেটের ছবি নেটফ্লিক্সে আসবে। করোনা মহামারীর কারণে বলিউডের বড় বড় বাজেটের ছবিগুলোও নেটফ্লিক্সে আসছে। যুগ যেভাবে পরিবর্তিত হবে আমাদের সেভাবেই মানিয়ে নিতে হবে। শিল্পের সব ক্ষেত্রকে সেভাবে এগিয়ে নিতে হবে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। তবে বাংলাদেশে ওয়েবের জন্য যা কিছুই নির্মিত হোক তা যেন মানসম্পন্ন হয় সেটা নিশ্চিত করতে হবে। তাহলে আর কথা উঠবে কেন?’ এভাবেই ববি বলতে লাগলেন। এই আলাপন হয়তো আরও দীর্ঘ হতে পারতো। কিন্তু মনে পড়লো, আরে ববি তো খাবারের প্লেট সামনে রেখে কথাগুলো বলছেন। হয়তো তার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তাকেও আর উপোষ রাখা ঠিক হবে না। তাই বললাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনা থেকে দূরে থাকুন। সম্পাদনায়: এম আলমগীর |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
