ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
দুর্বৃত্তের আগুনে পুড়ল চালকের স্বপ্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 4:43 PM

দুর্বৃত্তের আগুনে পুড়ল চালকের স্বপ্ন

দুর্বৃত্তের আগুনে পুড়ল চালকের স্বপ্ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুন লাগিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অটোরিকশাটির মালিক সুদত্ত বড়ুয়া তপন বলেন, বাড়ির সামনে কাচারি ঘরে আমার ঋণের টাকায় কেনা অটোরিকশা ও একই বাড়ির রাজু বড়ুয়ার মোটরসাইকেলটি রাখা ছিল। ভোরে অটোরিকশা ও মোটরসাইকেলটিতে আগুন দেখতে পান আমার স্ত্রীর। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও ততক্ষণে গাড়ি দুটি সম্পূর্ণ পুড়ে যায়। কে বা কারা এমন শত্রুতা করল আমার জানা নেই। অটোরিকশাটি আমার একমাত্র আয়ের উৎস ছিল। আগুনে তার সব স্বপ্ন পুড়ে গেছে বলে জানান।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status