ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
পঞ্চগড়ে এন্টিজেন টেস্টের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 4:31 PM

পঞ্চগড়ে এন্টিজেন টেস্টের উদ্বোধন

পঞ্চগড়ে এন্টিজেন টেস্টের উদ্বোধন

পঞ্চগড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে (কোভিড-১৯) র‌্যাপিড এন্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম রীনা। এ সময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সিরাজউদ্দৌলা পলিন, ডা. তোফায়েল আহম্মেদ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডা. আফরোজা বেগম রিনা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এন্টিজেন টেস্ট করা হবে। কোভিড-১৯ রোগ নির্ণয়ে ডা. আশিকুর রহমান ও দুইজন মেডিকেল টেকনোলজিস্ট ঢাকা হতে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এ টেস্টের মাধ্যমে মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে একজন করোনা রোগীর রেজাল্ট পাওয়া সম্ভব হবে। যদি রোগীর সংখ্যা বেশি হয়, তাহলে সেই অনুযায়ী টেস্ট বাড়ানো হবে। প্রতিদিন একশত টাকার বিনিময়ে এন্টিজেন পরীক্ষা করা যাবে বলে জানান তিনি।  

স্বাস্থ্য বিভাগ জানায়, পরীক্ষার জন্য ৫০০ কিট পঞ্চগড়ে আনা হয়েছে। প্রথম দিনে তিনজনের এন্টিজন পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাকে হাসপাতালের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এখন দেশে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাস টেস্ট করা হয়। এই পদ্ধতিতে নির্ভুল ফলাফল পাওয়া যায়। কিন্তু তা পেতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লেগে যায়। এন্টিজেন পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে ফলাফল পাওয়া সম্ভব।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status