ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সৌরভকে নরেন্দ্র মোদি- তৈরি থাকুন, সময় প্রায় এসে গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 4:25 PM

সৌরভকে নরেন্দ্র মোদি- তৈরি থাকুন, সময় প্রায় এসে গেল

সৌরভকে নরেন্দ্র মোদি- তৈরি থাকুন, সময় প্রায় এসে গেল

সৌরভ এ ব্যাপারে একদম স্পিকটি নট। প্রকাশ্যে কোনও  কথাই বলছেন না। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াতো পাওয়াই যায়না। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বার্তা পাওয়ার পর নাকি সৌরভ নিজেও নড়েচড়ে বসেছেন। খবর যে, ঘনিষ্ঠ মহলে মতামত নেওয়াও শুরু করেছেন সৌরভ।

ঘনিষ্ঠদের কাছ থেকে দুটি মত উঠে আসছে। একপক্ষ বলছেন, সৌরভের উচিত এখনই এই সুযোগ গ্রহণ করা। কারণ, যদি বিজেপি সৌরভকে মুখ্যমন্ত্রী মুখ করে নির্বাচনে লড়ে, তাহলে তরুণদের মধ্যে তার প্রতিক্রিয়া দুর্দান্ত ইতিবাচক হবে। মহিলা ভোটাররাও উৎসাহিত হবে।
সৌরভের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে, তাতে বাংলাকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

দ্বিতীয় মতটি হল, এতে সৌরভের ভাবমূর্তি নষ্ট হবে। ক্রিকেটীয় যে ভাবমূর্তি সৌরভের আছে তা ধাক্কা খাবে।  সৌরভের ভক্তরাও দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারেন। তাই,  সৌরভের রাজনীতিতে যাওয়া উচিত নয়।

তবে, সৌরভ নিজে নাকি নতুন চ্যালেঞ্জ নিতে উৎসাহী। তাই তিনি এবার রাজনীতির পিচে খেলতে আগ্রহী। সৌরভকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরে তরুণ প্রজন্মের ভোট পেতে চাইছে তারা। সৌরভের জন্যে বিজেপি ২০১৩ সাল থেকে চেষ্টা করে যাচ্ছে। এবার তাদের সেই চেষ্টা সফল হলে ’২১ এর নির্বাচনে সেটাই হবে মাস্টারস্ট্রোক।  

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status