ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ঢাবি থেকে কাপড়ে মোড়নো মৃত নবজাতক উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 4:18 PM

ঢাবি থেকে কাপড়ে মোড়নো মৃত নবজাতক উদ্ধার

ঢাবি থেকে কাপড়ে মোড়নো মৃত নবজাতক উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীতে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থান থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) আমিনুল ইসলাম জানান, পুলিশ সংবাদ পায় ঢাবির জগন্নাথ হলের বিপরীতে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি মৃত নবজাতক পড়ে আছে।
এই সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে আমাদের এক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান খন্দকারের সাথে যোগাযোগ করা করা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাবির ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কাপড় দিয়ে মোড়ানো এক মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছেলে না মেয়ে এটা এখনও  জানা যায়নি। নবজাতকের নিচের অংশ অনেকটা পচে গেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃত নবজাতকটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status