ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
পরীর সিনেমায় গাইবেন নোবেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 4:09 PM

পরীর সিনেমায় গাইবেন নোবেল

পরীর সিনেমায় গাইবেন নোবেল

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। এরই মধ্যে এই অভিনেত্রী বেশ কয়েকটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি ‘মুখোশ’ নামের সিনেমায় নাম লেখান। ইফতেখার শুভর পরিচালনায় এই সিনেমায় অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এবার এই সিনেমা যুক্ত হয়েছেন আলোচিত-সমালোচিত কন্ঠশিল্পী নোবেল।  

‘মুখোশ’ সিনেমার টাইটেল সং- গাইবেন তিনি। গানটির কথা লিখেছেন আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে আছেন হুমায়ূন।

ব্যাচেলর ডটকম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমায় পরীমনিকে ছাড়াও দেখা যাবে চিত্রনায়ক রোশান, মোশাররফ করিম, ইরেশ যাকের, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, রাশেদ রাশু, সেলিম রেজা, অরণ্য বিজয় ও রঙ্গিলা সাধুসহ অনেককেই।

‘মুখোশ’ চলতি অর্থ বছরে সরকারি অনুদানের জন্য মনোনীত হয়েছে। প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শুভ। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন। পাশাপাশি চলচ্চিত্রের কাহিনি-চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন।

সম্প্রতি পরীমনি সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন। আবু রায়হান জুয়েল পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে আভিনয় করছেন সিয়াম-পরীমনি। আগামী ১১ ডিসেম্বর পরী অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা মুক্তি পাবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status