ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বাইডেনের প্রস্তাবে একবাক্যে রাজি হলেন ফাউচি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 4:04 PM

বাইডেনের প্রস্তাবে একবাক্যে রাজি হলেন ফাউচি

বাইডেনের প্রস্তাবে একবাক্যে রাজি হলেন ফাউচি

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নিজের প্রশাসনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচিকে নিয়োগের প্রস্তাব জানালে তাতে তিনি সম্মতি জানিয়েছেন ফাউচি।

ফাউচি জানিয়েছেন, তিনি এ প্রস্তাব পাওয়া মাত্রই এতে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। তিনি বলেন, অবশ্যই, আমি যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়েই হ্যাঁ বলে দিয়েছি। এনবিসিইকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রে জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ফাউচি। বাইডেন নিজেও তাকে তার কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হওয়া ফাউচি বৃহস্পতিবার বাইডেন ও তার দলের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। ফাউচি বলেন, আমি খুব আনন্দিত যে টিকা কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রথম বৈঠকে বসেছি।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ফাউচি গত কয়েকটি প্রশাসনে যে দায়িত্ব পালন করেছেন আমি তাকে ঠিক সেই দায়িত্বেই থেকে যেতে বলেছি। একইসঙ্গে আমি তাকে আমার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হতে এবং আমার কোভিড দলে যোগ দিতে অনুরোধ করেছি।

ডা. ফাউচি নিরাপদ বললে তিনি নিজে জনসম্মুখে খুশি মনে কোভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার জনগণকে এটা জানানো প্রয়োজন যে, টিকা গ্রহণ নিরাপদ।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status