ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
জানালায় বসেই বিয়ে সারলেন করোনা আক্রান্ত কনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 9:56 AM

জানালায় বসেই বিয়ে সারলেন করোনা আক্রান্ত কনে

জানালায় বসেই বিয়ে সারলেন করোনা আক্রান্ত কনে

৪ বছর ধরে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন প্যাট্রিক দেলগাদো এবং লরেন জিমনেজ নামে প্রেমিক প্রেমিকা। বিয়ের সবকিছু ঠিকঠাক। অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। তবে ভাগ্যের নিয়তি বিয়ের ৫ দিন আগেই এলো এক খারাপ খবর।  

লরেন জিমনেজ-এর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এ ঘটনায় চিন্তিত হয়ে পড়েন ক্যালিফোর্নিয়া নব-দম্পতি।

লোকজন নিমন্ত্রণ করে ঘটা করে নয়, স্বল্প আয়োজনেই হলো বিয়ে। বাড়ির দোতলার জানালায় বসে কনের পোশাকে বিয়ে সারলেন লরেন জিমনেজ। আর বরবেশে জানালার নিচে দাঁড়িয়েছিলেন প্যাট্রিক দেলগাদো। আর উপর থেকে লরেন বললেন ‘কবুল’।

তবে বিয়ের আগে এমনটা হবে কেউবা জানতো! মাত্র পরিবার ও বন্ধু মিলিয়ে মাত্র ১০ জনের উপস্থিতিতেই বিয়েটা সম্পন্ন হলো। উপস্থিত সবার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বর প্যাট্রিক দেলগাদো বলেন, আমি সত্যিই দুঃখ পেয়েছিলাম কারণ আমাদের পরিকল্পনা সমস্ত কিছু এরই মধ্যে বাতিল হয়ে গেছে।

অন্যদিকে, নববধূ লরেন জিমনেজ বলেন, আমি সব সময়ই বিয়ে নিয়ে স্বপ্ন দেখেছি। কখনই আশা করিনি যে এমনটা হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status