ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
কেরানীগঞ্জে ২৫ কোটি টাকার খাস জমি উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 9:54 AM

কেরানীগঞ্জে ২৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

কেরানীগঞ্জে ২৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে ২৫ কোটি টাকার পাঁচ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রোহিতপুর ইউপির নতুন সোনাকান্দা ধলেশ্বরী নদীর খেয়াঘাট এলাকায় এ অভিযান চালান ইউএনও অমিত দেবনাথ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেলের উপস্থিতিতে ধলেশ্বরী নদীর পাড় ঘেঁষে গড়ে উঠা অর্ধ শত বছরের পুরোনো ১০টি মাছের আড়ৎ, একটি গবাদি পশুর হাট, ১টি চায়ের দোকান, ১টি হোটেলসহ প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এক ভুক্তভোগী বলেন, এটা সরকারি জমি ঠিক আছে। ৫০ বছর ধরে এখানে মাছের সিজনে মাছ বিক্রি করে সংসার চালাই। সরকারের কাজে আমরা জায়গা ছেড়ে দিতে বাধ্য। কিন্তু কোনো নোটিশ ছাড়া এই উচ্ছেদে আমরা পথে বসে যাব।

ইউএনও অমিত দেবনাথ বলেন, উপজেলার সোনাকান্দা মৌজা প্রায় ৫ একর খাস জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল স্থানীয় কিছু প্রভাবশালী লোক। লিখিত অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করেছি, যার আনুমানিক দাম ২৫ কোটি টাকা।  

সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, কেরানীগঞ্জে এক ইঞ্চি সরকারি জমিও কারো দখলে থাকবে না।  আমাদের অভিযান অব্যাহত থাকবে।  

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status