ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
অনেকেই আমার মৃত্যুকামনা করছে: মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 10:28 PM

অনেকেই আমার মৃত্যুকামনা করছে: মমতা

অনেকেই আমার মৃত্যুকামনা করছে: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলের ভেতরে অনেকেই তার মৃত্যুকামনা করছেন। শুক্রবার তার দল তৃণমূল কংগ্রেসের বৈঠকে এ কথা বলেছেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে মমতা হঠাৎই বলেন, অনেকে তার মৃত্যুকামনা করছে। কারণ, তিনি মারা গেলে তারা তার চেয়ারে (মুখ্যমন্ত্রীর পদে) বসতে পারবে!

দলীয় প্রধান আবেগতাড়িত হয়েই ওই কথাটি বলেছিলেন। নেতাদের একাংশ নেত্রীর ওই কথা শুনে বিস্মিতও হন।

নেত্রীর এই মন্তব্যে সবচেয়ে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া হয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির। তিনি বৈঠকের মধ্যেই সর্বসমক্ষে ঝরঝর করে কেঁদে ফেলেন। কাঁদতে কাঁদতেই মমতাকে বলতে থাকেন, ‘আপনি এমন কথা বলবেন না। আপনি থাকবেন। আপনি আজীবন আমাদের নেত্রী থাকবেন। আমাদের রাস্তা দেখাবেন।’

বক্সিকে ওইভাবে ভেঙে পড়তে দেখে প্রাথমিকভাবে খানিকটা থমকে যান মমতাও।

এরপরই সামলে নিয়ে তিনি দলের রাজ্য সভাপতিকে বলেন, ‘আপনি কাঁদবেন না। আপনি একটু জল খান। শান্ত হোন।’  

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status