ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
উত্তেজনা বাড়ছে চীন-অস্ট্রেলিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 8:18 PM

উত্তেজনা বাড়ছে চীন-অস্ট্রেলিয়ার

উত্তেজনা বাড়ছে চীন-অস্ট্রেলিয়ার

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বিতর্কিত ছবি' পোস্টের পর চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। বিতর্কিত ওই পোস্টের জন্য বেইজিংকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে চীন।

দেশটির দাবি, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটের পোস্ট নিয়ে অতিরিক্ত করছে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে চীন বয়কটের ডাক দিয়েছে অস্ট্রেলীয় সরকার। ক্যানবেড়ার এমন পদক্ষেপে পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও।

এতে দেখা যায়, অস্ট্রেলিয়ান একজন সৈন্য রক্তমাখা একটা ছুরি এক শিশুর গলার কাছে ধরে আছে। পাশে দাঁড়ানো শিশুটি একটি ভেড়াকে ধরে আছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ছবি বানোয়াট।

ঐ পোস্টের তীব্র নিন্দা জানিয়ে চীনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, স্যোশাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে চীন বিশ্বের কাছে নিজেকে ছোট করেছে। অস্ট্রেলিয়ার সুরে সুর মিলিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। এক বিবৃতিতে ওই পোস্টের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।

তবে অস্ট্রেলিয়ার এমন দাবি উড়িয়ে দিয়ে চীন জানিয়েছে, তারা এ নিয়ে দুঃখ প্রকাশ করবে না। ওই পোস্টের জন্য ক্ষমা দাবি করার বদলে অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত বলে মনে করে দেশটি।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনা উপ-রাষ্ট্রদূত ওয়াং জিনিং বলেন, 'আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী কি করেছে তা সবাই জানতে চায়। তাদের নিজেদের তদন্তেই অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর অপরাধ প্রমাণিত হয়েছে। একজন তরুণ শিল্পীর আঁকানো ছবি নিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় নেতাদের এমন প্রতিক্রিয়া খুবই বাড়াবাড়ি হয়ে যায়।'

আফগান যুদ্ধে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অস্ট্রেলিয়ায়। এতে দেশটির সেনাবাহিনীর কয়েকজন সদস্যদের বিরুদ্ধে ৩৯ জন আফগান নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়। ওই ঘটনায় আন্তর্জাতিকভাবে চাপের মুখে পরে অস্ট্রেলিয়া। এরই মধ্যেই এমন ছবি পোস্ট করে চীনা কর্মকর্তা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status