ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দীঘি আমার ভালো বন্ধু: তৌহিদ আফ্রিদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 6:13 PM
সর্বশেষ আপডেট: Friday, 4 December, 2020, 6:14 PM

দীঘি আমার ভালো বন্ধু: তৌহিদ আফ্রিদি

দীঘি আমার ভালো বন্ধু: তৌহিদ আফ্রিদি

বিনোদন দুনিয়ার পরিচিত নাম তৌহিদ আফ্রিদি। মূলত ট্রাভেল ব্লগ করে পরিচিতি পেয়েছেন তিনি। পাশাপাশি হয়ে উঠেছেন বাংলা ভাষায় জনপ্রিয় ইউটিউবার। দুই বাংলায় তৈরি করেছেন নিজের ফ্যান-ফলোয়ার।

শুক্রবার (৪ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তৌহিদ আফ্রিদি অভিনীত নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবারো’। এতে তার বিপরীতে আছেন অনিন্দিতা মিমি। রোমান্টিক ধাঁচের গল্পে এটি নির্মাণ করেছেন হায়াত মাহমুদ। নিজের ইউটিউব চ্যানেল মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি। এমনটাই জানিয়েছেন তৌহিদ আফ্রিদি।

তিনি বলেন, ‘সিনেমা মানের একটি শর্টফিল্ম করেছি। অনেক হাই কোয়ালিটি শর্ট ফিল্ম। আমার ক্যারিয়ারে সেরা কাজ এটি। বাংলাদেশে এমন কাজ মানুষ কমই দেখেছে। মেকিং, গল্প সব মিলিয়ে অসাধারণ একটি কাজ। দর্শক দেখলেই তার প্রমাণ পাবে।’

শোনা যাচ্ছে, বড়পর্দায় আসতে যাচ্ছেন তৌহিদ আফ্রিদি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমায় আমি খুব তাড়াতাড়ি আসব। বেশ ভালো কিছু প্রস্তাব আছে আমার হাতে। ঠিক কবে সিনেমায় নামব সে ব্যাপারে একটা চিন্তার মধ্যে আছি। তবে খুব তাড়াতাড়ি সিনেমায় আসব।’

নিজের প্রতিষ্ঠান তৌহিদ আফ্রিদি ফিল্মস থেকে সিনেমা নির্মাণের কথা অনেক আগেই বলেছিলেন তিনি। সে পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে বড়পর্দায় দেখা যেতে পারে আফ্রিদিকে।

দীঘির সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পাঁচতারা একটি হোটেলে দেখাও করেছেন তারা। জানতে চাইলে জনপ্রিয় এ ইউটিউবার বলেন, ‘দীঘি আমার খুব ভালো বন্ধু। এছাড়া আর কিছুই না। ওর সঙ্গে আমার তুই-তুকারি সর্ম্পক। আমার শোয়ের মাধ্যমে ওর সঙ্গে পরিচয়। কিন্তু তারপর আমরা বেশ ভালো বন্ধু হয়ে গেছি। দীঘির সঙ্গেও সিনেমা করার সম্ভাবনা আছে।’

ইউটিউবে ‘তৌহিদ আফ্রিদি’ চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে প্রায় ৩ কোটি ৭০ লাখ। এখন পর্যন্ত ৭৭টি ট্রাভেল ব্লগ প্রকাশ করেছেন তৌহিদ আফ্রিদি। এছাড়া মাইটিভিতে ‘তৌহিদ আফ্রিদি শো’ উপস্থাপনা করেন তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status